বরগুনা-১ আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল আওয়ামীলীগ বিদ্রোহী-৩ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
বরগুনা-১ আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল আওয়ামীলীগ বিদ্রোহী-৩

বরগুনা-১ আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল আওয়ামীলীগ বিদ্রোহী-৩

মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে আওয়ামীলীগ মনোনীত, আওয়ামীলীগ বিদ্রোহী ও জাপা প্রার্থীসহ ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে ২২ জন স্বাম্ভব্য প্রার্থী মনোনয়ন ফরম  জমা দেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে দলীয় মনোনয়ন দেন। এতে মনোনয়ন বি ত হন গোলাম সরোয়ার ফোরকান ও বরগুনা জেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকুসহ ২১ জন। জনগনের সমর্থণ পেতে ফোরকান, টুক ও খলিলুর রহমান  সিদ্ধান্ত নেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম সরোয়ার ফোরকান ও সাবেক কাষ্টম কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী  গোলাম সরোয়ার টুকু, আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান, তালতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ খলিলুর রহমান, জাকের পার্টি মোঃ জাহাঙ্গীর কবির, বাংলাদেশ তরিকত ফেডারেশন শাহ মোঃ আবুল কালাম, ন্যাশনাল পিপলস পার্টির মাহবুবুর রহমান, বিএনএম পার্টির মাসুদ কামাল ও তৃণমুল বিএনপির প্রার্থী ইউনুস সোহাগ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, বরগুনা-১ আসনে ১১ জন প্রার্থী  মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!