বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
মহিপুরে বসতভিটায় হামলা-লুটপাট; আহত-২

মহিপুরে বসতভিটায় হামলা-লুটপাট; আহত-২

রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিকঃ কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের উত্তর মনসাতলী গ্রামে বসতভিটায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে মৃত সেকান্দার শিকদারের ছেলে মোঃ নূর জামাল শিকদার (৫০)-এর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে নূর জামাল ও তার স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম (৪৫) গুরুতর জখম ও আহত হয়। বর্তমানে নূর জামাল কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের মৃত মোঃ হাসান প্যাদার ছেলে আবুল কালাম প্যাদার (৪০) নেতৃত্বে তার ছেলে হাবিব (২০), সেজো বোন হেলেনা বেগম (৩৫), ছোট বোন তাসলিমা বেগম (৩০), ধর্ম বোন রিপা বেগম (৩০), স্ত্রী শাহিনুর বেগম (৩৫), মা হাজেরা বেগম (৬০), ভগ্নিপতি কাওসার (৩৫), ভাগ্নে সুমন (১৮), ইসমাইল (৩০), ইমাম (১৮), ভাগ্নী জামাই জাহাঙ্গীর (২৫) সহ ১৬/১৭ জনের একটি সশস্ত্র দল দা, বটি, শাবল, কোদাল, কুড়াল, রটসহ দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ওই বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির মালিক নূর জামাল বাঁধা দিতে গেলে হামলাকারীরা তার মাথায় দা দিয়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম ও আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন তার স্ত্রী ফাতেমা বেগম এগিয়ে এলে তার হাত-পা বেঁধে রেখে হামলাকারীরা ঘর ভাঙচুর করে এবং কোদাল দিয়ে ঘরের ভিটি কর্ষণ করে। পরে ঘরের চাল ও বেড়া রাস্তার উপর ফেলে রেখে যায় এবং ঘরের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। তখন স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকেও খুন করার হুমকি দেয় হামলাকারীরা।

পরে স্থানীয়রা মহিপুর থানায় ফোন দিলে পুলিশ এসে গুরুতর আহত নূর জামালকে কলাপাড়া হাসপাতালে পাঠায় এবং তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া হেলেনা বেগম নামে এক হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ।

এবিষয়ে মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, এঘটনায় একজনকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!