শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপার সাহা বাড়িতে এস.এম শাহজাদাকে পেয়ে শংখ ও উলুর ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ

গলাচিপার সাহা বাড়িতে এস.এম শাহজাদাকে পেয়ে শংখ ও উলুর ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নৌকা মার্কার প্রার্থী এস.এম শাহজাদা গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড সাহা বাড়িতে গেলে সেখানে এস.এম শাহজাদাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং শংখ ও উলুর ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৮ টায় সাহা বাড়ি মন্দির প্রাঙ্গণে গেলে সেখানে তাকে সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ বরণ করে নেয় এবং আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থী হিসেবে এস.এম শাহজাদার নৌকা মার্কায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।

 

এ সময় এস.এম শাহজাদা সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা আপনাদের কাছে পৌছে দেয়ার জন্য আজ এখানে এসেছি। দক্ষিনাঞ্চলের উন্নয়নের তিনি কাজ করে যাচ্ছেন। অতীতের কোন সরকার দক্ষিনাঞ্চলের উন্নয়ন করেনি। পর্যটন নগরী কুয়াকাটা, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, লেবুখালী ব্রিজ, শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল বিশ্ববিদ্যালয়, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, শেরেবাংলা নৌ ঘাঁটি, মৎস্য অবতরণ, ব্রিজ, রাস্তাঘাট কেন্দ্রসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, গত পাঁচ বছরে দলমত নির্বিশেষে আমি আপনাদের সেবা করেছি। করোনা মহামারী ও দুর্যোগকালীন সময়ে আমি আপনাদের পাশে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকই একমাত্র প্রতীক। এ সময় তিনি গলাচিপা রামনাবাদ নদীতে ব্রিজ বাস্তবায়নের প্রতিশ্রুতিসহ অত্র অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ ভেরিবাঁধ সংস্কার, টেকসই ও মজবুত করার কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর  রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ, সহসভাপতি মো. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. সাহ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, গলাচিপা কালিবাড়ি কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা দিলিপ কুমার বনিক, বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি শংকর লাল দাস, সাধারণ সম্পাদক সমির কৃষ্ণ পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ভবানী কালিখোলা মাতা মন্দিরের সভাপতি পঙ্কজ গাঙ্গুলী, সাহা বাড়ি মন্দির কমিটির সভাপতি অনাথ সাহা, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল বশার প্যাদা, গৌরা সাহা, রনজিৎ দাস, গোপাল দাস, বিমল সাহা, যাদব দাস, পরেশ দাস, নরেশ দাস, অসীম দাস, পিন্টু মালি প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!