কলাপাড়ায় হাম-রুবেলা ভাইরাস রোগের টিকা দেয়া হবে | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় হাম-রুবেলা ভাইরাস রোগের টিকা দেয়া হবে

কলাপাড়ায় হাম-রুবেলা ভাইরাস রোগের টিকা দেয়া হবে

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় হাম-রুবেলা ভাইরাস প্রতিরোধে এবং ব্যাপক সচেতনতা সৃষ্ট লক্ষ্যে উপজেলা  এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (৩মার্চ) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এ
উপজেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.মুনিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেযর বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার প্রমুখ। এসময় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার বক্তব্যে বলেন, সময়মতো টিকা নিন, হাম-রুবেলা রোগ প্রতিরোধ করুন।
তাই আগামী ১৭ মার্চ থেকে ১১ এপ্রিল-২০২০ পর্যন্ত সকল স্কুল-মাদ্রাসাসহ লঞ্চঘাট, ফেরিঘাট, বাস স্ট্যান্ড ও মহল্লায় মহল্লায় ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী সকল শিশু কে হাম-রুবেলা রোগের টিকা দেয়া হবে।
এছাড়াও পূর্বে হামের টিকা বা এমআর টিকা পেয়ে থাবলেও অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হলেও ওই বয়সের সকল শিশুকে ১ ডোজ এমআর হাম-রুবেলা টিকা দেয়া হবে।
এ ক্যাম্পেইন ৩ সপ্তাহব্যাপী চলবে বলে তিনি বলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!