পটুয়াখালীতে শীতার্তদের মাঝে জেলা পুলিশের কম্বল বিতরণ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
পটুয়াখালীতে শীতার্তদের মাঝে জেলা পুলিশের কম্বল বিতরণ

পটুয়াখালীতে শীতার্তদের মাঝে জেলা পুলিশের কম্বল বিতরণ

আপন নিউজ অফিসঃ পটুয়াখালীতে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র শীতার্ত ব্যক্তিদের মধ্যে জেলা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে হেতালিয়া বাধঘাট, চৌরাস্তায় ও সড়কের পাশে থাকা ছিন্নমূল অসহায়দের দ্বারে দ্বারে গিয়ে এ কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম।

পুলিশ সুপার সাইদুল ইসলাম বিপিএম পিপিএম বলেন, এই প্রচণ্ড শীতে ছিন্নমূল অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ও পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসীমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!