শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় স্ত্রীর খুনের ঘটনায় ঘাতক স্বামী বাবুল গ্রেফতার

কলাপাড়ায় স্ত্রীর খুনের ঘটনায় ঘাতক স্বামী বাবুল গ্রেফতার

আপন নিউজ ডেস্কঃ

কলাপাড়ায় নববধূ চম্পা বেগমকে (৩২) খুনের ঘটনায় ঘাতক স্বামী বাবুল হাওলাদারকে শুক্রবার (৬ মার্চ) দিবাগত মধ্যরাতে পাবনা জেলার আটঘরিয়া থানার মাঝগ্রাম থেকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। তাকে শনিবার সকালে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, ধৃত বাবুলের দেয়া তথ্যমতে তার বাড়ির পাশের একটি মরা খাল থেকে গৃহবধূ চম্পার ব্যবহৃত ওড়না, ভ্যানিটি ব্যাগ, স্কার্ফ, চাদর ও বোরকার অংশবিশেষ এবং একটি কোদাল শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। পুলিশ বাবুলের কাছ থেকে চম্পা হত্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। কলাপাড়ার গামুরিবুনিয়া গ্রামের বাবুল হাওলাদার স্ত্রী থাকা সত্ত্বেও বরগুনার তালতলীর কলারং গ্রামের চম্পা বেগমকে বিয়ে করে। ১২ জানুয়ারি নববধূকে বাবুল তার বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে চম্পা বেগম নিখোঁজ ছিল। চম্পার বাবা চানমিয়া মেয়ে নিখোঁজের ঘটনায় ১৪ জানুয়ারি বরগুনার তালতলী থানায় একটি জিডি করেন। ২২ জানুয়ারি কলাপাড়া থানা পুলিশ পূর্ব-চাকামইয়া গ্রামের বাবুল হাওলাদারের বাড়ির পেছনের ফসলী জমির মাটির নিচে চাপা দেয়া চম্পার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওইদিন কলাপাড়া থানায় ১১জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন চম্পার বাবা। মামলায় প্রধান আসামি করা হয় স্বামী বাবুল হাওলাদারকে।
পুলিশ ইতোপূর্বে এ মামলার আসামি বাবুলের প্রথম স্ত্রী কোহিনুর এবং অপর এক আসামি বন্ধুক গ্রেফতার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!