সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
এক প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ তুলে এক নারী মেয়র প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

এক প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ তুলে এক নারী মেয়র প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

আমতলী প্রতিনিধিঃ মেয়র প্রার্থী বর্তমান মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ তুলে আমতলী পৌরসভা নির্বাচনে নারী মেয়র প্রার্থী জেসিকা তারতিলা জুথি তার প্রার্থীতা প্রহ্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনি এ প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এতে মেয়র পদে ৯ জন প্রতিদ্বন্ধিতা করবেন।

জানাগেছে, আমতলী পৌরসভা নির্বাচন আগামী ৯ মার্চ। গত ১৩ ফেব্রুয়ারী মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ৩৭ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার মেয়র পদে নারী প্রার্থী জেসিকা তারতিলা জুথি এবং কাউন্সিলর পদে গোলাম মোস্তফা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এতে মেয়র পদে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল আহসান খাঁন, বর্তমান মেয়র মতিয়ার রহমান, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহাঃ ইফতেকার হাসান প্রতিদ্বন্ধিতা করবেন।

মেয়র পদে প্রার্থীতা প্রত্যাহার করা নারী জেসিকা তারতিলা জুথি বলেন, মেয়র প্রার্থী মতিয়ার রহমান কালো টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তাই আমি প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।

মেয়র প্রার্থী মতিয়ার রহমানের মুঠোফোনে (০১৭৩৪৭৫২৬৬৬, ০১৭১৩১৩৮৯৬৬) যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সেলিম রেজা বলেন,  মেয়র পদে এক নারী প্রার্থী ও এক কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এখন মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৬ ও নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!