আমতলীতে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে

আমতলীতে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে

আমতলী প্রতিনিধিঃ বাসায় রাতভর ভোটার আইডি কার্ড রেখে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন মেয়র প্রার্থী মতিয়ার রহমান (মোবাইল ফোন)। উপজেলা প্রশাসনকে অভিযোগ দিলেও তারা নিরব ভুমিকা পালন করছেন এমন অভিযোগ অপর মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খাঁনের (হ্যাঙ্গার)। বুধবার প্রধান নির্বাচন কমিশনার, বরগুনা জেলা প্রশাসক ও  জেলা নির্বাচন কার্যালয়ে এমন অভিযোগ দেন তিনি।

জানাগেছে, গত ২৩ জানুয়ারী নির্বাচন কমিশন আমতলী পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুসারে গত ১৩ ফেব্রæয়ারী মেয়র পদে ১০ জন প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র প্রার্থী মতিয়ার রহমানের বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ তুলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারী নারী মেয়র প্রার্থী জেসিকা তারতিলা জুথি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মেয়র প্রার্থী নাজমুল আহসান খাঁনের অভিযোগ তফসিল ঘোষনার পর থেকেই মেয়র প্রার্থী মতিয়ার রহমান ভোটারদের তার বাসায় ডেকে এনে ভোটার আইডি কার্ড রেখে ৩০০০ থেকে ৪০০০ হাজার টাকা দিচ্ছেন। প্রতিনিয়ত সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত শত শত লোকজন তার বাসায় আসা যাওয়া করে। গত ১৩ ফেব্রুয়ারী টাকা দাখিলের পর তিনি বেশী করে কালো টাকা দিচ্ছেন। তিনি আরো অভিযোগ করেন মতিয়ার রহমানের কালো টাকা ছড়ানোর অভিযোগ আমতলী উপজেলা নির্বাহী অফিসার, জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারকে লিখিত ভাবে জানালেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। পরে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নেয়ায় তিনি (মতিয়ার) আরো বেপরোয়া হয়ে ওঠেছে। তার এমন অবৈধ টাকা দেয়া প্রশাসন বন্ধ না করলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। দ্রুত প্রশাসনকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

এ বিষয়ে মেয়র প্রার্থী মতিয়ার রহমান টাকা দেয়ার কথা অস্বীকার করে বলেন, মেয়র প্রার্থী নাজমুল আহসান খান আচরণ বিধি লঙ্ঘণ করেছে। তাই উপায় না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটানিং কর্মকর্তা সেলিম রেজা বলেন, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা প্রমানিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!