সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ভোটার হয়েও ভোট দিতে পারেনি আমতলীর তৃতীয় লিঙ্গের দুই নাগরিক

ভোটার হয়েও ভোট দিতে পারেনি আমতলীর তৃতীয় লিঙ্গের দুই নাগরিক

আমতলী প্রতিনিধিঃ ভোটার হয়েও ভোট দিতে পারেনি আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের তৃতীয় লিঙ্গের দুই নাগরিক রেখা ও কথা। এতে তারা ক্ষোভ প্রকাশ করছেন।

জানাগেছে, আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডে রেখা, কথা, মনি ও স্বপ্না নামে চারজন তৃতীয় লিঙ্গের নাগরিক বসবাস করেন। তাদের ওই ওয়ার্ডে ভোটার হয়। ভোটার তালিকায় তাদের নাম এবং তারা এনআইডি কার্ড পেয়েছেন। শনিবার আমতলী পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মাদানী নগর মাদ্রাসা ভোট কেন্দ্রে তারা চারজনই ভোট দিতে আসেন। তাদের ভোট গ্রহনে প্রিজাইর্ডি অফিসার মানজুরুল হক কাওসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার সহায়তা করেন। কিন্তু স্বপ্না ও মনি ভোট দিতে পারলেও রেখা ও কথা ভোট দিতে পারেনি। বেশ কয়েকবার চেষ্টা করেও তারা ব্যর্থ হন। তাদের ভোটার তালিকায় নাম থাকলে ইভিএম মেশিনে তাদের ভোটার সনাক্ত করতে পারেনি।

ভোটার রেখা ও কথা বলেন, আমরা ভোটার হয়েও ভোট দিতে পারিনি। এর চেয়ে আর কষ্ট কিছুই থাকতে পারেনা। প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গ হিসেবে আমাদের ভোটার করে নাগরিক অধিকার দিল কিন্তু ভোট দিতে পারলাম না।

আমতলী পৌরসভার মাদানী নগর মাদ্রাসার প্রিজাইডিং অফিসার মানজুরুল হক কাওসার বলেন, ফিঙ্গার প্রিন্ট না মেলার কারনে তাদের ভোট নেয়া সম্ভব হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!