কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ
কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপন নিউজ অফিসঃ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌকি আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়, কলাপাড়া সিনিয়র সহকারী জজ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: তাছলিমা বেগম, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ, মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন সহ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবী, জনপ্রতিনিধি, জিও, এনজিও কর্মকর্তা সহ আদালতের কর্মকর্তা, কর্মচারীরা।

পরে চৌকি আদালত হলরুমে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদালতের বেঞ্চ সহকারী মোঃ কাইউমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ আনোয়ার হোসেন, চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুছ ছালাম মিয়া প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!