কাউনিয়ায় এসএসসি ও সমমানে ১৫৬ জন পরিক্ষার্থীর জিপিএ-৫ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কাউনিয়ায় এসএসসি ও সমমানে ১৫৬ জন পরিক্ষার্থীর জিপিএ-৫

কাউনিয়ায় এসএসসি ও সমমানে ১৫৬ জন পরিক্ষার্থীর জিপিএ-৫

জে এইচ সোহাগ, কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে ৪৭ ও ভোকেশনালে ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন।

এছাড়া হারাগাছ বহুমূখী উচ্চ বিদ্যালয় এসএসসিতে ১৬ ও ভোকেশনালে ১ জন, ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয় এসএসসিতে ১২ ও ভোকেশনালে ৩ জন এবং এসএসসিতে দরদী উচ্চ বিদ্যালয় ১২ জন, শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় ১ জন, সারাই পোদ্দারপাড়া উচ্চ বিদ্যালয় ২ জন, মদামুদন উচ্চ বিদ্যালয় ৫ জন, আলহাজ্ব আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ২ জন, বাংলাবাজার উচ্চ বিদ্যালয় ২৬ জন, টেপামধুপুর উচ্চ বিদ্যালয় ৪ জন, বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয় ১ জন, ভায়ারহাট উচ্চ বিদ্যালয় ৪ জন, খোপাতী উচ্চ বিদ্যালয় ২ জন, সারাই মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় ১ জন, কুর্শা উচ্চ বিদ্যালয় ২ জন, আরাজী শাহাবাজ উচ্চ বিদ্যালয় ১ জন, টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ৫ জন, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ ৪ জন ও শহীদবাগ স্কুল এন্ড কলেজ ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে দাখিল পরীক্ষায় নিজপাড়া আহমাদিয়া আলিম মাদরাসার ২ জন ও ধুমেরকুঠি ফাজিল মাদরাসার ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ জানান, এসএসসিতে উপজেলার ৩৪টি উচ্চ বিদ্যালয়ের ৩ হাজার ২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ২২৮ জন জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন গড় পাসের হার ৭৬.৬০% ও দাখিলে ১৭টি মাদরাসার ৪১০ পরীক্ষার্থীর ২৬৪ জন পাস করেছে ৩ জন জিপিএ-৫ পেয়েছে গড় পাসের হার ৬৪.৩৯% এবং ৬টি উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল শাখার ২১৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৪ জন জিপিএ-৫ পেয়েছে ৫ জন গড় পাসের হার ৬১.৭৫%। তবে এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় কোন প্রতিষ্ঠানের শতভাগ পাস নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!