সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
“মোগো সব গ্যাঙ্গে লইয়্যা গ্যাছে. মোরা এ্যাহন কোম্মে থাকমু”

“মোগো সব গ্যাঙ্গে লইয়্যা গ্যাছে. মোরা এ্যাহন কোম্মে থাকমু”

আমতলী প্রতিনিধিঃ মোগো সব গাঙ্গে লইয়্যা গ্যাছে। মোরা এ্যাহন কোম্মে থাকমু। আলহে থাকার একটা ঘর হ্যাও বইন্যায় বাঁধ ভাইঙ্গা শ্যাষ অইছে। এ্যাহন আর থাহার জায়গা নাই। পোলাপান নাতি লইয়্যা মোগো ঢাহা যাওয়া লাগবে। পোলায় মাছ আনাচ ধইর‌্যা সোংসার চালাইতে আর এই ঘরডায় থাকতাম, এ্যাহন থাকমু কোম্মে। আল্লায় মোগো সব লইয়্যা গ্যাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোরে যদি একটা থাহার ঘর দেতে হ্যালে মুই বুড়া বয়সে থাকতে পারতাম। কান্না জনিত কন্ঠে এ কথা বলেছেন পশুবুনিয়া এলাকার বৃদ্ধা সুর্য্যভানু। 

জানাগেছে, উপজেলার পশুরবুনিয়া গ্রামের মজিদ তালুকদার একসময় তিন একর  জমির মালিক ছিলেন। গত ২০ বছরে কড়াল গ্রাস পায়রা নদীর ভাঙ্গণে তার সমুদয় জমি বিলিন হয়ে যায়। পশুরবুনিয়া পায়রা নদী সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে শুধু ঘর নির্মাণ করার মত এক খন্ড জমি ছিল। ওই জমিতে মৃত্যু মজিদ তালুকদারের স্ত্রী সুর্য্যভানু একটা দো-চালের ঘর নির্মাণ করে দুই ছেলে নিয়ে বসবাস করতো। কিন্তু রেমাল বন্যার প্রভাবে বাঁধ ভেঙ্গে ওই ঘর তছনছ হয়ে গেছে। এখন তার মাথা গোজার মত ঠাই নেই। তিনি চোখে অন্ধকার দেখছেন। দুই ছেলে ও তার নাতি-নাতনি নিয়ে তিনি কোথায় দাড়াবেন? তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে থাকায় জায়গা ও ঘর নির্মাণ করে দেয়ার দাবী জানিয়েছেন।

স্থানীয় ইসহাক মুসুল্লী বলেন, ওই বৃদ্ধা মহিলার ঘর ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু সেটা বন্যায় ভেঙ্গে গেছে।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাঃ সোহেলী পারভীন মালা বলেন, বৃদ্ধা সুর্য্য ভানুর থাকার মত কোন জায়না নেই। উপজেলা  নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে তাকে সরকারী জমিতে থাকার ব্যবস্থা করা হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সুর্র্য্যভানুর মত যারাই ক্ষতিগ্রস্থ তাদের পুর্নবাসন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!