সাংসদ মহিব্বুর রহমান’র সাথে আইনজীবীদের মতবিনিময় | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংসদ মহিব্বুর রহমান’র সাথে আইনজীবীদের মতবিনিময়

সাংসদ মহিব্বুর রহমান’র সাথে আইনজীবীদের মতবিনিময়

আপন নিউজ রিপোর্টঃ

পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান’র সাথে কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সাংসদের নিজ বাস ভবনে চৌকি আদালত আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে এলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় চৌকি আদালত আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো: মজিবুর রহমান চুন্নু, সম্পাদক অ্যাডভোকেট আ: ছালাম মিয়া, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
সাংসদ তাঁর বক্তব্যে কলাপাড়া উপকূলীয় এলাকার বিচার প্রার্থী মানুষের পক্ষে আইন সহায়তা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সকল আইনজীবীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুরোধ জানান। এছাড়া আইনজীবীদের পাশে থেকে আদালতের নতুন ভবন স্থাপনে সহায়তা সহ চলমান সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!