জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে আব্বাস মৃধা সহ ৩ জনের নামে আদালতে মামলা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে আব্বাস মৃধা সহ ৩ জনের নামে আদালতে মামলা

জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে আব্বাস মৃধা সহ ৩ জনের নামে আদালতে মামলা

আপন নিউজ অফিসঃ পটুয়াখালীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযুক্ত আব্বাস মৃধা সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী আবদুল মতিন মৃধা বাদী হয়ে আব্বাস মৃধা, মোঃ ফরিদ মৃধা, মোঃ ফারুক মৃধা কে আসামি করে মোকাম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পটুয়াখালী “ক” অঞ্চল মামলা দায়ের করেন। মামলার নং-৩৪৭/২০২৪।

আবদুল মতিন মৃধা মামলায় উল্লেখ করে বলেন, গায়ের জোর অপরের জায়গা জমি অবৈধ ভাবে ‘দখল করে নেওয়া নেশা ও পেশা। পটুয়াখালী সদর উপজেলাধীন জে এল নং-৮৬ মৌজা-কেশবপুর, এস, এ খতিয়ান নং ৮৩৯যাহার দাগ ৩৩৪০ জমির পরিমান ২.১৪ শতাংশ। অত্র দাগ খতিয়ানে আমরা ১.০৭ শতাংশের মালিক কিন্তু জোরপূর্বক জমির উত্তর পার্শ দিয়ে ০.০২ (দুই) শতাংশ জমি দখল করতে এবং গাছপালা দাবী করে দখলের চেষ্টা চালাচ্ছে আব্বাস মৃধা, মোঃ ফরিদ মৃধা, মোঃ ফারুক মৃধা। তারা গায়ের জোরে ইচ্ছামত জমি ভোগ দখল করতে চায়। উল্লেখিত দাগের উত্তর সীমানায় অর্থাৎ পুকুরের দক্ষিন পারার সাথে কিছু জমিতে প্রাকৃতিক ভাবে তালগাছ, তুলাগাছ, পূর্ব থেকেই ছিল, যা জোরপূর্বক দাবী করে।

 

তিনি আরো বলেন, গত ১৮ জুন মঙ্গলবার আমি আমার বসত বাড়ীর লাগ দক্ষিন পার্শ্বের পুকুরের দক্ষিন পাড়ে দাড়িয়ে কথা বলা কালীন সময় সকল তারা একত্রিত ভাবে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে দিতে আমার দিকে এগিয়ে এসে, আমি তাদের কু-উদ্দেশ্য বুঝতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন আসে আমাকে প্রাণে রক্ষা করে। এ সময় আমার সম্পত্তি জোর করে ভোগ দখল করবে। আমার বসত ঘর চুরি ডাকাতি করাইবে। পুকুরের মাছ বিষ দিয়ে মরে ফেলবে, আমাকে ও আমার পরিবার পরিজনের নামে মিথ্যা মামলা দিবে। পথে ঘাটে অপমান অপদস্ত করবে। এই বলে তারা উত্তেজিত ভাবে চলে যায়। ২য় পক্ষ দ্বারা ভবিষ্যতে গুরুতর শান্তিভঙ্গের আশংকা বিদ্যমান। আমি এই বিচার চাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!