কাউনিয়া মহিলা কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
কাউনিয়া মহিলা কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

কাউনিয়া মহিলা কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

জে এইচ সোহাগ, কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া মহিলা কলেজে ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস বৃহস্পতিবার (০৮ আগষ্ট) বেলা ১১টায় কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের দর্শন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মো. গোলাম আযমের সভাপতিত্বে এবং শিক্ষার্থী জান্নাত-ই-রাহির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন- ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইফুর রহমান মুক্তা, বাংলা বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মো. মোস্তাক আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মোছা. মমতাজ বেগম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক খোরশেদ আলম আকন্দ, ইতিহাস বিভাগের প্রধান সহকারি অধ্যাপক রনজিৎ বর্ম্মন,কলেজ পরিচালনা পর্ষদ সদস্য আ.হ.ম খায়রুল ইসলাম হেলাল ও  অবিভাবক মো. মিজানুর রহমান, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুস, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, পদার্থ বিভাগের সহকারি অধ্যাপক মোছা. মরিয়ম বেগম, একাদশের শিক্ষার্থী ইশরাত জাহান প্রাপ্তি, দ্বাদশের শিক্ষার্থী আমিরা আক্তার ও তামান্না, সম্মান ১ম বর্ষের শিক্ষার্থী মাসরিক জাহান মিশু প্রমূখ।

এরআগে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!