বাউফলে উপজেলা ও পৌর বিএনপির পৃথক কর্মসূচি | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
বাউফলে উপজেলা ও পৌর বিএনপির পৃথক কর্মসূচি

বাউফলে উপজেলা ও পৌর বিএনপির পৃথক কর্মসূচি

উত্তম কুমার, বাউফলঃ বাউফলে বিএনপি’র উপজেলা কমিটি ও পৌর কমিটি পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। দুই পক্ষই ছাত্র-জনতা খুনের অপরাধে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবি জানিয়েছেন। দুপুর দেড়টায় পৌর শহরের পাবলিক মাঠের মুক্তমঞ্চে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

এসময়  উপজেলা বিএনপির আহবায়ক জব্বার মৃধার সভাপতিত্বে ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন। এরআগে মুনির হোসেনের আগমন উপলক্ষে  দুইশতাধিক  মোটরসাইকেলের শোভাযাত্রা নিতে তাকে বরণ করেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি বিভিন্ন ইউনিয়ন ঘুরে অবস্থান কর্মসূচির মঞ্চে এসে শেষ হয়।

কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন তার বক্তব্যে বলেন, সৈরাচারী সরকারের বিনা ভোটের প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের আওতায় ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়াও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, বেলা ১১ টায় থানা ব্রিজের ঢালে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে পৌর বিএনপির নেতা-কর্মীরা। এসময় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। এই কর্মসূচিতেএ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

পটুয়াখালী-২ আসনের সাবেক বিএনপি দলীয় এমপি শহিদুল আলম তালুকদার বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। খুনি হাসিনার ফাঁসি কার্যকর করে  অন্তরবর্তী কালীন সরকারকে দ্রুত বাংলাদেশের মানুষের মুখে হাসি ফেরাবে বলে আমি আশা করি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!