কাউনিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
কাউনিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

কাউনিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

জে এইচ সোহাগ, কাউনিয়া, রংপুরঃ রংপুরের কাউনিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ আগষ্ট)বিকাল ৫টায় কাউনিয়া রেলগেট উপজেলা বিএনপির কার্যালয়ে এ  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপি’র আহ্বায়ক এমদাদুল হক ভরসা, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, আতিকুল ইসলাস সোহাগ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান উকিল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবলু সরকার বাবু, সদস্য সচিব মোসাব্বের আহম্মেদ কোয়েল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোসাব্বের হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব আপেল জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!