সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
স্বরূপকাঠি-বরিশাল সড়কে মাহেন্দ্র ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ’র্ষে আ’হ’ত-৫

স্বরূপকাঠি-বরিশাল সড়কে মাহেন্দ্র ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ’র্ষে আ’হ’ত-৫

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া: বরিশালের বানারীপাড়া উপজেলার সীমান্তবর্তী ঝালকাঠী সদর উপজেলার বীরমহল (ক্লাব) সংলগ্ন এলাকায় একটি মাহেন্দ্র গাড়ি খাদে পড়ে ৩ জন যাত্রী ও চালক আহত হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে বরিশাল থেকে ছেড়ে আসা মাহেন্দ্র গাড়িটির বেপরোয়া গতির কারনে এমন দূর্ঘটনা হয়েছে। মাহিন্দ্রায় থাকা যাত্রী ও চালক সহ ৪ জনই গুরুতর আহত হয়।স্থানীয়রা দুর্ঘটনাকবলিত স্থান থেকে তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করে।

এছাড়াও ২২ সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার সময় রায়েরহাট ব্রিজের পূর্বপাশে, সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মোঃ কবির সরদারের পুত্র এহসান মোটরসাইকেলে বাসায় ফেরার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাহিন্দ্র তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায়।পিছন থেকে আসা অন্য একটি গাড়ির যাত্রীরা তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করলে তাকে স্বজনরা ঢাকায় নিয়ে যায়।

এহসানের স্বজনরা অভিযোগ করে বলেন, বরিশাল থেকে বানারীপাড়া স্টেশন পর্যন্ত আসা মাহেন্দ্রগুলো রাতের বেলায় বেপরোয়া গতিতে চলাচল করে।

তারা আরও বলেন, মাহেন্দ্রোগুলোর বেপরোয়া গতি দমানো না হলে শুধু রাতই নয় দিনের বেলায় ও অসংখ্য মানুষ দুর্ঘটনার স্বীকার হতে পারে। মাহিন্দ্রগুলোর গতি কমানোর ব্যাপারে তারা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!