সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
বানারীপাড়ায় প্রাথমিক শিক্ষক সংগঠনের মা’নব’ব’ন্ধন অনুষ্ঠিত

বানারীপাড়ায় প্রাথমিক শিক্ষক সংগঠনের মা’নব’ব’ন্ধন অনুষ্ঠিত

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ বরিশালের বানারীপাড়ায় বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষকরা মানববন্ধন করেছেন। বুধবার ২ অক্টোবর বিকাল ৪.৩০ টায় অনুষ্ঠিতব্য মানববন্ধনে শিক্ষকরা বলেন শিক্ষকরা জাতি গঠনের কারিগর এবং প্রাথমিকের শিক্ষকরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য কলেজসমূহ থেকে সম্মান/স্নাতক ডিগ্রি অর্জন করে শিক্ষক হয়েছেন। তারা দাবি করে বলেন আমরা উচ্চশিক্ষিত হয়ে ও যে বেতন পাই তা দিয়ে তিন অথবা চার সদস্য বিশিষ্ট পরিবার চালানো কষ্টকর এবং আমাদের টিফিন বাবদ যেখানে মাসে মাত্র ২০০ টাকা দেয়া হয় সেখানে একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একজন ব্যাংকার প্রতিদিনে টিফিন বাবদ ২০০ টাকা পান যা আমাদের কাছে এক ধরনের বৈষম্য। এছাড়াও তারা বলেন অষ্টম শ্রেণী পাস একজন ড্রাইভার ১২ তম গ্রেডে বেতন পান কিন্তু আমরা উচ্চশিক্ষিত হয়েও ১৩ তম গ্রেডে চাকরি করছি যা মেনে নেয়া কষ্টসাধ্য। মানববন্ধন শেষে তারা প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন কাঠামো নবম গ্রেডে এবং সহকারি শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম মিঠু।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি (মহিলা) সাবিনা ইয়াসমিন, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, আফরোজা আক্তার, সহ সম্পাদক শাহিন আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস কামাল, সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জাকারিয়া, শিক্ষক নেতা আকবর হোসেন, আলমগীর হোসেন, মেহেদী হাসান, মহিদুন্নবী প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!