কলাপাড়ায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী

কলাপাড়ায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) মো.মনিরুজ্জামান খান।

উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক শিক্ষকগণ এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সোমবার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দলীয় ইভেন্ট কাবাডি এবং একক খেলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং মঙ্গলবার সকাল দশটায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়’র পুকুরে সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী সকল শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১৫ এবং ১৬ অক্টোবর পটুয়াখালীতে অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, শারীরিক ও মানষিক স্বাস্থ্য গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি উপজেলা পর্যায়ে ১ম স্থান করা শিক্ষার্থীদের জেলা পর্যায়ে অংশ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!