বানারীপাড়ায় মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রের রহস্যজনক লা-শ উদ্ধার | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বানারীপাড়ায় মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রের রহস্যজনক লা-শ উদ্ধার

বানারীপাড়ায় মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রের রহস্যজনক লা-শ উদ্ধার

মাইদুল ইসলাম শফিক,বানারীপাড়াঃ বরিশালের বানারীপাড়ার বড় তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিনের (১৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় থানা পুলিশ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আউয়ারের বাজারের উত্তর পাশে কবির মোল্লার স্বমিলের পাশে স্থানীয়রা খালে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উত্তোলন করে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা ইয়াসিনের লাশ নিশ্চিত করে। ১৭ তারিখ থেকে আউয়ার দারুলউলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিন নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে ইয়াসিন মাদ্রাসায় আসার আগে ঢাকায় বসবাস করায় সাতার না জানার কারণে গোসল করতে গিয়ে হয়তো ডুবে মারা যেতে পারে। ইয়াসিনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ইয়াসিন কোরআন শরীফের ২৪ পারা হেফজ সম্পন্ন করেছে। বাবা সিরাজুল ইসলাম ও মাতা শাহানা বেগমের তিন সন্তানের মধ্যে ইয়াসিন তৃতীয় সন্তান। তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের মাতোম বইছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!