শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৮ আহত; আতঙ্কে উপকুলবাসী

কলাপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৮ আহত; আতঙ্কে উপকুলবাসী

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওয়ভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সবাই কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, সকালে নাওভাঙ্গা গ্রামের গাজী বাড়িতে ফারিদা বেগম(৫৫) নামের এক বৃদ্ধা ফজরের নামাজের জন্য ওজু করতে গেলে প্রথমে তাকে কালো রংয়ের একটি কুকুরে কামড় দেয়। পরে একই এলাকার ওই একই কুকুর আমিরুল (৩৫), মাহফুজা (৪০), পারুল (৫৫), জাকারিয়া (২০), দাইয়ান(৩২) সহ একটি ছাগল ও কয়েকটি মুরগিকে কামড়ায়। এছাড়া কিছুক্ষন পরে সিয়াম(১১) ও জান্নাতুল(৬) নামের দুই শিশুকে কামড়ায়। পরে স্থানীয়রা কুকরটিকে ধাওয়া করে মেরে ফেলেছে বলে জানা যায়।এদিকে বেওয়ারিশ কুকুরের উপদ্রপে অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলাবাসী। প্রায়ই কুকুরের কামড়ে কিংবা ধাওয়া খেয়ে আহত হয়েছেন অনেকেই। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে কুকুরের নিধন কিংবা বিষমুক্ত ভ্যাকসিন দেয়ার ব্যাপরে কোন পদক্ষেপ না নেয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কবির জানান, কুকুরের কামড়ে আহত হয়ে সকাল থেকে এ পর্যন্ত আটজন চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে কোন ভ্যাকসিন নেই। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মাহমুদ জানান, কুকুর মারার উপর আদালতের নিষেধাষ্ণা থাকায় কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা। তবে কুকুর বিষমুক্ত রাখার ব্যাপরে পদক্ষেপ নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!