শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
লালমোহনে আ.লীগ সাধারণ সম্পাদক ইকবাল মিজিকে পিটিয়ে জ-খম

লালমোহনে আ.লীগ সাধারণ সম্পাদক ইকবাল মিজিকে পিটিয়ে জ-খম

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল মিজিকে ব্যাপক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এতে তার ডান পা ও পায়ের তালুতে মারাত্নক জখম হয়েছেন।

মো. ইকবাল মিজি জানান, রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর পৌরসভার ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আমার খালাতো ভাই আজাদ সাথে দেখা করার জন্য ওই এলাকায় যায়। ৩নং ওয়ার্ডের মহিলা কলেজের পিছনের সড়ক পূর্ব নবীন পাড়া দোকানের সামনে আজাদ ও টুটুল মাস্টারের সাথে কথা বলছিলাম। এমন সময় কোনো কিছু বুজে উঠার আগেই ওই এলাকার মজিব এর নেতৃত্বে, সালাউদ্দিন, জামালসহ কয়েকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আজাদ ও টুটুল মাস্টার দৌড়ে চলে যায়। আমি দৌড়ে ওই এলাকার এক বাসার সামনে যাওয়ার পর তারা আমার উপর হামলে পড়ে এবং আমাকে মারতে থাকে। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে এবং ওই এলাকার মহিলারা ডাকাডাকি শুরু করালে তারা তখন আমাকে গুরুতর জখম করে চলে যায়। পরে এলাকা বাসী আমাকে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমাকে কি কারনে মেরেছে তা বুঝতে পারছি না। আমি সুস্থ হলে আইনের আশ্রয় নিবো।

অভিযুক্ত মজিব ও সালাউদ্দিন এর মোবাইলে বারবার কল করার পর বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!