বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
পটুয়াখালীতে দুই ভুয়া চিকিৎসক আটক

পটুয়াখালীতে দুই ভুয়া চিকিৎসক আটক

পটুয়াখালীঃ

পটুয়াখালীর সুবিদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসক আটক করেছে র‌্যাব। বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে ওই দুইজন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
আটককৃতরা হলেন- পলক ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী সুদীপ্ত মজুমদার (৩৮) হক ও নূর ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ (৪৪)।
শনিবার (১৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।
তিনি জানান, এদিন সকালে সুবিদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে করে পলক ডেন্টাল কেয়ার এর সত্ত্বাধিকারী সুদীপ্ত মজুমদার (৩৮) হক।
এবং নূর ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী মো. আবুল কালাম আজাদকে (৪৪) আটক করা হয়।
র‌্যাবের দাবি, কোন প্রকাশ পেশাদারী ডিগ্রি নেই তবুও নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে নিয়ম বহির্ভূতভাবে দাঁতের চিকিৎসা করে তারা।
র‌্যাব জানান, আটককৃত সুদীপ্ত মজুমদার মাত্র এসএসসি পাস করে নিজেকে দন্ত বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। অন্যদিকে মো. আবুল কালাম আজাদ মাদ্রাসা শিক্ষায় ফাজিল পাস করে নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দেন। তাদের দুজনের বাড়ি মির্জাগঞ্জ উপজেলায়।

এসময় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. মেহেদী হাসান আটককৃত দুইজনকে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত দুইজনকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেনন

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!