কলাপাড়ায় ব্রিকফিল্ড’র এক শ্রমিক কে লাঠি দিয়ে পি-টি’য়ে আ’হ’ত করার অভিযোগ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় ব্রিকফিল্ড’র এক শ্রমিক কে লাঠি দিয়ে পি-টি’য়ে আ’হ’ত করার অভিযোগ

কলাপাড়ায় ব্রিকফিল্ড’র এক শ্রমিক কে লাঠি দিয়ে পি-টি’য়ে আ’হ’ত করার অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় চুরি হওয়া জাল কেন্দ্র করে মোঃ মনির হাওলাদার নামে ব্রিকফিল্ড’র এক শ্রমিক কে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ। রোববার সকাল সাড়ে ৮ টায় নীলগঞ্জ নৌবাহিনীর ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। মনির উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে এবং ইউনিয়নের ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ৩ নং যুগ্ম আহ্বায়ক।

হাসপাতালে ভর্তি মোঃ মনির হাওলাদার অভিযোগ করে বলেন, আমার ঘের থেকে জাল চুরি করে নিয়ে গেছে, ঘটনা দিন সকালে আমি ব্রিকফিল্ড থেকে কাজ করে বাড়ি ফেরার পথে চুরি হওয়া জালের ব্যাপারে জিজ্ঞেস করলে হোন্ডা মিরাজ, আফজাল, জিয়া, মিজান ও মিজানুর ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। এ সময় তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমাকে এলোপাথাড়ি পিটাতে থাকে। এতে আমি মারাত্মক আঘাত পাই। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমি এ বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য দেয়া হয়নি।

এ ব্যাপারে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনা এখন পর্যন্ত কোন অভিযোগ আমরা পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!