শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বানারীপাড়ায় ৪কেজি গাঁ-জাসহ এক নারীকে আ-ট’ক করেছে পুলিশ

বানারীপাড়ায় ৪কেজি গাঁ-জাসহ এক নারীকে আ-ট’ক করেছে পুলিশ

মাইদুল ইসলাম শফিক,বানারীপাড়াঃ বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মাদক কারবারি শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ৫ নভেম্বর এক গোপন তথ্যের ভিত্তিতে নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে চৌকস পুলিশ কর্মকর্তা এসআই আল-মামুনের সঙ্গীয় ফোর্স কৌশলে অভিযান চালিয়ে মহিষাপোতা গ্রামের কথিত মাদক সম্রাট ব্যবসায়ী শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা সহ তার(শাকিল) স্ত্রী মিমকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বেলা আনুমানিক ১২ টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশের অভিযান কালে মাদক কারবারি শাকিলকে না পেলেও তার বাড়ির আশপাশে থেকে বেশকিছু পুঁটলি বাঁধা বিপুল পরিমাণে গাঁজা জব্দ করা হয়।পরবর্তীতে শাকিলের স্ত্রী মিমকে ১ নম্বর ও শাকিলকে ২ নং আসামি করে থানায় একটি মাদক মামলা দায়ের হয়। এ বিষয়ে মাদক কারবারি শাকিলের বাবা জানান, ছেলে শাকিলের এমন কর্মকাণ্ডে তিনি লজ্জিত এবং প্রশাসনের কাছে মাদক কারবারি ছেলের শাস্তির দাবি করে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি বানারীপাড়া থানায় মাদকের উপরে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক সেবক বা মাদক কারবারি যতই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।

এদিকে সচেতন সমাজের প্রশংসায় ভাসছেন থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা ও চৌকস পুলিশ কর্মকর্তা এসআই আল-মামুন। বানারীপাড়ায় সাধারণ মানুষের প্রত্যাশা এধরণের মাদক বিরোধী অভিযান চললে মাদক নামক সামাজিক ব্যাধি নির্মুল করা সম্ভব হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!