কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃ-ত্যু | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃ-ত্যু

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃ-ত্যু

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার আলীগঞ্জ গ্রামে ফসলের ক্ষেতে পানি দিতে সেচ মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক আলী আকব্বর মোল্লা নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে তাইজুল। শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।

কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, শনিবার সকালে নিজেদের বাড়ির ক্ষেতে সেচ মেশিন দিয়ে পানি তুলতে যায় কৃষক আলী আকব্বর মোল্লা ও তার ছেলে তাইজুল। এসময় মেশিন চালু দিয়ে লোহার রড মাটিতে পুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আলী আকব্বর। তাকে উদ্ধার করতে গেলে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা বিষয়টি দেখে দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যায় আলী আকব্বর। গুরুতর আহত অবস্থায় তাইজুল কে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!