কলাপাড়ায় কোচিং সেন্টারে রাতের ক্লাশ চলাকালে একই সঙ্গে ৯ ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় কোচিং সেন্টারে রাতের ক্লাশ চলাকালে একই সঙ্গে ৯ ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

কলাপাড়ায় কোচিং সেন্টারে রাতের ক্লাশ চলাকালে একই সঙ্গে ৯ ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরশহরের রহমতপুরের জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে ক্লাশ চলাকালে একই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কয়েকজন অচেতন হয়ে পড়েছে। বুধবার রাত নয়টার দিকে একই সঙ্গে নয় ছাত্রীর অসুস্থ হয়ে পড়ায় অভিভাবকরা আতঙ্কগ্রস্ত হয়ে হাসপাতালে জড়ো হন। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হচ্ছে ফাতেমা (১৩), হুমায়রা মিম (১৫), মমতাজ (১৪), শারমিন (১৪), সমৃদ্ধি (১৩), ফাতেমা (১৪), ফারজানা (১৪), রুবা (১৪) ও জেরিন (১৪)। বর্তমানে এদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নেবুলাইজার দেওয়া হচ্ছে। তিন-চার জনের সমস্যা বেশি বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন। এসময় কোচিং সেন্টারের কোন শিক্ষককে পাওয়া যায়নি। কেন, কী কারণে এমনটা হয়েছে তাদের কাছ থেকে কিছুই জানা যায়নি। রাত নয়টা ক্লাশ চলাকালে এমন ঘটনায় অভিভাবকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক বিকাশ রায় বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফাংশনাল ডিজঅর্ডার সমস্যার কারণে এমনটা হতে পারে। অভিভাবক শফিকুল আলম বাবুল জানান, তার মেয়েও অসুস্থ হয়ে পড়েছে। তবে এখন ঘুমুচ্ছে। কিছুটা সুস্থ মনে করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!