বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
বেনাপোলে ৪৩০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

বেনাপোলে ৪৩০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৩০ বোতল ফেন্সিডিল একটি মটর সাইকেল সহ এ মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। সোমবার রাত ও মঙ্গলবার সকালে বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য আটককরা হয়।
বিজিবি জানায়, খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র দৌলতপুর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে দৌলতপুর খালপাড় নামক স্থান থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেলসহ মনিরুজ্জামানকে আটক করে।আটক মনিরুজ্জআমান বেনাপোলের বৃত্তিআচড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

অপরদিকে সোমবার রাতে পুটখালী ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল পুটখালী বালুর মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থয় ৬৫ বোতল পুটখালী উত্তর পাড়া আমবাগানের মধ্য হতে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। একই সময় দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা দৌলতপুর খাল পাড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি পরিচালক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, আটককৃত আসামীকে মাদকদ্রব্য এবং মোটর সাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!