আদালতের রায়ের ৬ মাসেও গ্রেফতার হয়নি সাজা প্রাপ্ত আসামী জাফর হাওলাদার | আপন নিউজ

সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে
আদালতের রায়ের ৬ মাসেও গ্রেফতার হয়নি সাজা প্রাপ্ত আসামী জাফর হাওলাদার

আদালতের রায়ের ৬ মাসেও গ্রেফতার হয়নি সাজা প্রাপ্ত আসামী জাফর হাওলাদার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ আদালতের রায়ের ৬ মাসেও গ্রেফতার হয়নি সাজা প্রাপ্ত আসামী জাফর হাওলাদার। চেক প্রতারনা মামলায় ৬ মাসের কারাদন্ড ও ২৩ লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছেন ঢাকার যুগ্ন দায়রা জজ ৩য় আদালত। এতে আসামী জাফর হাওলাদার পলাতক রয়েছে। তিনি কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের মো. মৌজে আলী হাওলাদারের ছেলে। মামলার বাদী মো.মামুন খান কলাপাড়া পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা।

মামলা সুত্রে জানা যায়, দীর্ঘ দিন পূর্বে বাদী মো.মামুন খান এর কাছ থেকে আসামী জাফর হাওলাদার ব্যবসা করার জন্য ২২ লাক্ষ ৬০ হাজার টাকা ধার নেয়। সময় মত টাকা পরিশোধ না করায় ১৪.১১.২০২১ ইং তারিখ মো.মামুন খান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। সি.আর মামলা নং-১০১২/২০২১। আদালত ১৮/০৪/২০২৪ তারিখে ২৩ লক্ষ টাকা অর্থদন্ড ও ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে মো.জাফর হাওলাদারের বিরুদ্ধে রায় প্রদান করেন।

বাদী মামুন খান বলেন, ছয় মাসের সাজা প্রাপ্ত আসামী জাফর হাওলাদার প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কলাপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করছেনা। আসামীকে দ্রুত গ্রেফতার করে আদালতের রায় কার্যকরের জোর দাবী জানান।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!