কলাপাড়ায় দুই গ্রু-পের সংঘা’তে আহত-৩০; হাসপাতালে-১৪ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলাপাড়ায় দুই গ্রু-পের সংঘা’তে আহত-৩০; হাসপাতালে-১৪

কলাপাড়ায় দুই গ্রু-পের সংঘা’তে আহত-৩০; হাসপাতালে-১৪

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৮ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পটুয়াখালীতে আরও ৬জনসহ আহত অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রামাইখাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইউনিয়ন মৎস্যজীবী দল সভাপতি কবির হোসেন (৪৫), যুবদল নেতা জামাল ডাক্তার (৪৮), হোসেন মোল্লা (৪১), বশির হাওলাদার (৫০), ছাত্রদল কর্মী ইব্রাহিম হাওলাদার (১৯), ওমর ফারুক (২৮), জেলে মাসুদ মাতুব্বর (৩৮), শ্রমিক দলের রাকিব মিয়া (২৮) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাবনাবাদ নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে ওই এলাকার জেলেসহ অনেক মানুষ। কিন্তু ওই ইউনিয়নের এক নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মাহতাব মিয়া নদীর বিশাল এলাকা জুড়ে খুটা জাল পেতে রাখে। এতে দীর্ঘদিন ধরে অন্যান্য জেলেদের মাছ শিকারে সমস্যা হয়।এর জের ধরে শুক্রবার সন্ধ্যার পর মাহতাব ও স্বপন খান কলাপাড়া থেকে বাড়ি ফেরার পথে রামাইখাল এলাকায় বসে প্রতিপক্ষের হামলার শিকার হন। এর জন্য একই দলের ফযসাল মুন্সী ও রাজমনিকে দায়ী করেন মাহতাব। এসময় স্বপন খানকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এর জের ধরে শনিবার সকাল দশটার দিকে একই এলাকায় ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ফয়সাল মুন্সী, ৩ নং ওয়ার্ড কৃষকদলে সাধারন সম্পাদক রাজমনিকে মারধর করেন প্রতিপক্ষরা। পরে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌছলে মাহতাব গ্রুপ ও ইউনিয়ন কৃষদলের নেতা ফয়সাল মুন্সী গ্রুপ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে যায় । এতে অন্তত ৩০ জন আহত হয়। চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুম বিল্লাহ জানান, মূলত সাধারণ জেলের নাম করে আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালায়।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!