বিদায় নিলেন লস্কর আল- মামুনের পিতা বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিদায় নিলেন লস্কর আল- মামুনের পিতা বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান

বিদায় নিলেন লস্কর আল- মামুনের পিতা বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী সময় টিভির সাংবাদিক লস্কর আল-মামুনের পিতা জাতির শ্রেষ্ঠ সন্তান -৭১ এর রণাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান লস্কর (৭৫) ১৭ ডিসেম্বর দুপুর ১ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি গত ২৯ নভেম্বর পবিত্র উমরাহ হজ্জ পালনের জন্য মক্কায় গিয়ে ৮ ডিসেম্বর ফিরে এসে ওই দিনই ঠান্ডাজনিত সমস্যার কারনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,যুক্তরাষ্ট্র প্রবাসী একমাত্র ছেলে সন্তান ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি ঝালকাঠি সদর থানার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের বীরমহল গ্রামের ২ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় বীরমহল হাসান মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!