কলাপাড়ায় দূর্যোগে ক্ষয়ক্ষতি কমানো ও মানুষকে সচেতন করতে মাঠ মহড়া অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় দূর্যোগে ক্ষয়ক্ষতি কমানো ও মানুষকে সচেতন করতে মাঠ মহড়া অনুষ্ঠিত

কলাপাড়ায় দূর্যোগে ক্ষয়ক্ষতি কমানো ও মানুষকে সচেতন করতে মাঠ মহড়া অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় প্রাকৃতিক দূর্যোগে মানুষের আগাম প্রস্তুতি ও দূর্যোগ কবলিত এলাকার মানুষের করনীয় এবং সচেতন করতে দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের সহযোগিতায় এবং ফ্রেন্ডশিপ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপি’র আয়োজনে মঙ্গলবার বিকালে কলাপাড়ার ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহবুব আলম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি’র সহকারী পরিচালক মো. আছাদ উজ জামান।

সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলামের সঞ্চালনায় মাঠ মহড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো. মাসুম বিল্লাহ, সহ সভাপতি মোস্তাক হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র চম্পাপুর ইউনিয়ন সভাপতি মো. সুমন তালুকদার, সেনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির (অব), ইউনিয়ন সিপিবি টিম লিডার হাফিজুর রহমান, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, ইউপি আল মামুন সিকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান আহমদ প্রমুখ।

কলাপাড়ায় প্রতি বছর ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রানহানীর ঘটনা ঘটে। তাই দূর্যোগে ক্ষয়ক্ষতি কমানো ও উপকূলীয় মানুষকে সচেতন করতে এ দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয় বলে সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!