মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময়
করোনাভাইরাস; সাবধান হোন ব্রাশ-রেজারসহ এই ১০টি জিনিসে

করোনাভাইরাস; সাবধান হোন ব্রাশ-রেজারসহ এই ১০টি জিনিসে

অনলাইন ডেস্কঃ

আমরা প্রতিদিনই পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অন্যান্য কাছের মানুষের সঙ্গে অনেক কিছুই ভাগাভাগি করি। যেমন- দুই বন্ধু একই কলম ব্যবহার করে, মা-ছেলে একই টুথপেস্ট ব্যবহার করে এমন। তবে এ ভাগাভাগির মাধ্যমে ছড়াতে পারে করোনাভাইরাসসহ বিভিন্ন ব্যাকটেরিয়া ও জীবাণু।

সেখানে ক্রিস্টিন আর্থুর নামের ওই চিকিৎসক ১০টি জিনিস ভাগাভাগি করা থেকে দূরে থাকতে বলেছেন, যা থেকে ছড়াতে পারে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবাণু। সেখানে বলা হয়েছে, আমরা প্রতিদিনই এমন অনেক কিছু স্পর্শ করি যা থেকে জীবাণু ছড়ায়, কিন্তু জীবাণু বিশেষজ্ঞরা এসব জিনিস ভাগাভাগি করেন না।

সেগুলো হলো-

১. কলম

গবেষকরা বলছেন, একটি কলমে টয়লেটের চেয়েও বেশি পরিমাণ জীবাণু থাকে। তাই ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে দূরে থাকতে কলম ভাগাভাগি থেকে দূরে থাকতে বলা হয়েছে।

২. কাটা চামচ ও স্ট্র

অনেক সময় দেখা যায় দুই বন্ধু একই স্ট্র দিয়ে জুস পান করছেন। অথবা একই চামচ দিয়ে নুডলস কিংবা অন্যান্য খাবার খাচ্ছেন। এতে একে অন্যের সঙ্গে জীবাণু ভাগাভাগি করছেন।

৩. ফাস্ট ফুডের প্লেট/ট্রে

রেস্টুরেন্ট কিংবা বাসায় একটি ফাস্ট ফুডের প্লেট অনেকেই স্পর্শ করে। এতে জীবাণু একজন থেকে অন্যের শরীরে প্রবেশ করে। তাই এর জীবাণু থেকে রক্ষা পেতে এমন কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে।

৪. মেকআপ এবং মেকআপের ব্রাশ

মেয়েরা প্রায়ই নিজেদের মেকআপ এবং এর অন্যান্য সরঞ্জাম কাছের মানুষদের সঙ্গে ভাগাভাগি করে। ফলে ছড়ায় জীবাণু। জীবাণু ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

৫. মোবাইলফোন

ব্যক্তিগত মোবাইল ফোন অথবা বাসা/অফিসের ল্যান্ডফোন অনেকে ধরেন। তাই জীবাণু থেকে রক্ষা পেতে এটা এড়িয়ে চলতে হবে।

৬. মোবাইলের হেডফোন

অনেকেই বন্ধু কিংবা ঘনিষ্ঠজনদের সঙ্গে হেডফোন ভাগাভাগি করেন। এতেও ছড়ায় জীবাণু ও ব্যাকটেরিয়া।

৭. তোয়ালে/গামছা

বিশেষ করে ভেজা টাওয়েলে বসবাস করে অনেক জীবাণু ও ব্যাকটেরিয়া। তাই ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচতে এটা ভাগাভাগি থেকে বিরত থাকতে হবে।

৮. রেজার

একটি রেজার একাধিক ব্যক্তি ব্যবহার করে। সেক্ষেত্রে একজনের দেহের জীবাণু আরেকজনের শরীরে সহজে প্রবেশ করে।

৯. দাঁত মাজার ব্রাশ

করোনাভাইরাস মূলত লালা থেকেই বেশি ছড়ায়। সেক্ষেত্রে একজনের ব্রাশ অন্যজন ব্যবহার করলে সেক্ষেত্রে সহজে ছড়াতে পারে এ ভাইরাস ছাড়াও অন্যান্য ব্যাকটেরিয়া ও জীবাণু।

১০. নেইল কাটার

নখ কাটার যন্ত্র তথা নেইল কাটার একাধিক ব্যক্তি ব্যবহার করলে একজন থেকে আরেকজনের দেহে ছড়াতে পারে বিভিন্ন ভাইরাস-ব্যাকটেরিয়া ও জীবাণু। এতে জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পেতে নেইল কাটার ভাগাভাগি থেকে বিরত থাকতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!