সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্থ পরিবারের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্থ পরিবারের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দূর্নীতির সাথে জড়িত প্রধান দুই কর্মকর্তার অপসারন, গ্রেফতার ও একইসাথে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত যুবকদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ লাইন সংলগ্ন সড়কে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এ অবস্থান কর্মসূচি আয়োজন করে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য মোঃ রবিউল আউয়াল অন্তর, মোঃ শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, মেহেদী হাসান ইলিয়াস, জাকির হাওলাদার, জামাল মৃধা, সিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সময় তাদের প্রতি পরিবার থেকে কর্মক্ষম একজনকে চাকুরি দেয়ার কথা ছিলো। কিন্তু অদ্যবদী তাদের এ প্রতিশ্রুতি পূরণ করেনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

তাই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় জড়িত ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা কে দূর্নীতির দায়ে গ্রেফতার, ভূমি অধিগ্রহণকৃত পরিবারকে তিন গুন ক্ষতিপূরণের অর্থ প্রদান, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রধান, বিদ্যুৎ কেন্দ্রে দূর্নীতি ও দেশের সম্পদ চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন ও কমিটিতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের রাখাসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!