কলাপাড়ায় আবারো সক্রিয় হয়ে উঠেছে নিশি রাতের অতিথি চো-র চক্র; এবার বিএনপি নেতার বাসায় চু-রি | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় আবারো সক্রিয় হয়ে উঠেছে নিশি রাতের অতিথি চো-র চক্র; এবার বিএনপি নেতার বাসায় চু-রি

কলাপাড়ায় আবারো সক্রিয় হয়ে উঠেছে নিশি রাতের অতিথি চো-র চক্র; এবার বিএনপি নেতার বাসায় চু-রি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় আবারো সক্রিয় হয়ে উঠেছে নিশি রাতের অতিথি চোর চক্র। এবার কলাপাড়া উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাইদুর রহমানের বাসায় হানা দিয়ে স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে যায়। সোমবার রাত ৮ টার দিকে পৌর শহরের নাইয়াপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। বাসার সদর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি, ওয়্যারড্রব ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।

এ বিষয় সাইদুর রহমান বলেন, সন্ধ্যা সাতটার দিকে আমার পরিবার ও আমি ব্যক্তিগত কাজের জন্য বড় ভাইয়ের বাসায় যাই। সেখান থেকে বাসায় ফিরে দেখি ঘরের দরজার তালা ভাঙ্গা। আলমারি ড্রয়ার ভেঙে আংটি, গলার চেইন ও পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এর আগে গত শনিবার সন্ধ্যায় পৌরশহরের ঐশি জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিংগরিয়া এলাকার বাসায় দুই নারীকে হাত, মুখ, চোখ বেধে মারধর করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে

এ বিষয় কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!