কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের মরদেহ উদ্ধার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের মরদেহ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের একটি দ্বিতল ভবন ঘেকে ইমরান মিয়া নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্য রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।

নিহত ইমরান গত দুই বছর ধরে কলাপাড়ায় পটুয়াখালী ১৩২০ তাপ বিদ্যুত কেন্দ্রে ওয়েল্ডিং ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দিগলবাগ ইউনিয়নের মদরিচ মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, লোন্দা গ্রামের তুহিন মৃধার দ্বিতল ভবনের দোতলায় দুই রুমে নিহত ইমরান ও তার ভাই থাকতো। বুধবার রাতের খাওয়া শেষে দুই ভাই তাদের রুমে যায়। রাতে নিহতের স্ত্রী ইমরানকে ফোন দিয়ে না পেয়ে তার ভাইকে কল দিলে সে রুমে গিয়ে দেখে গলায় ফাঁস দেয়া অবস্থায় সে পড়ে আছে। তাৎক্ষণিক ভবনের অন্যদের সহায়তায় ইমরানকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে কেন ও কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!