কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপন নিউজ অফিসঃ জমকালো আয়োজনের মাধ্যমে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় রিপোর্টার্স ক্লাব চত্তরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্নাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিপোর্টার্স ক্লাব হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মো. নাহিদুল হক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মো. হুমায়ুন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো.ফারুক। এছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মিজানুর রহমান টুটু বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি আহম্মেদ ইমতিয়াজ তুষার, রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য ও অন্যান্য গনমাধ্যম কর্মীরাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব আহম্মেদ পাশা তানভির ও রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি মো. ওমর ফারুক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!