সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাংলাবাজার মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা হতে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাংলাবাজার মসজিদ মাঠে এ বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মিঠাগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান মোঃ জাকির হোসেন ফকির। প্রধান অতিথি ছিলেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, বিশিষ্ট গবেষক ও তরুণ বক্তা হযরত মাওঃ মুফতী মোঃ নাইমুজ্জামান ছিদ্দিক।

প্রধান বক্তা ছিলেন হাঃ মাওঃ হোসাইন আহমেদ খান, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ রুহুল আমিন ফয়েজী, ক্বারী মোঃ রুহুল আমিন।

যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার।

বক্তরা বলেন, কুরআন, হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে বেহায়াপনা চলছে এবং আপদ বিপদ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে।

ইসলামের জীবন বিধান কুরআন বুঝে আমল করতে হবে। মাহফিল শেষে দেশবাসী সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!