কলাপাড়ায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
কলাপাড়ায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন

কলাপাড়ায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন

বিশেষ প্রতিবেদকঃ

বাংলাদেশী নাগরিকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ সহ উপজেলা প্রশাসন কলাপাড়ায় মার্চ মাসের বিভিন্ন সময় বিদেশ থেকে আসা ১২৬ বাংলাদেশী নাগরিকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ উপজেলা প্রশাসন। করোনা প্রতিরোধে এদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বুধবার দুপুর থেকে প্রশাসনের বিভিন্ন স্তরের কমকর্তাসহ স্বাস্থ্য বিভাগ এমন পদক্ষেপ হাতে নিয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এদের তালিকা হাতে পেয়েছে। ইতোমধ্যে এদের চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ চারজনের বাড়ি কলাপাড়া পৌরসভা, লালুয়া, চম্পাপুর ও মহিপুর। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান জানান, তালিকা পেয়েছেন। যা দেখে স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায় কাজ শুরু করেছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে করোনা প্রতিরোধে এদের সকলের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের সকল পদক্ষেপ নেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিদেশ ফেরত সকলের তালিকা সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সৌদি আরব, বাহরাইন, মালয়েশিয়া, সুইডেন, মিশর, কাতার, ভারত, কুয়েত, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস থেকে ১২৬ জন নাগরিক এ মাসের মঙ্গলবার পর্যন্ত কলাপাড়ায় ফিরেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!