তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনে বাউফলে জনসমাবেশ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনে বাউফলে জনসমাবেশ

তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনে বাউফলে জনসমাবেশ

উত্তম কুমার, বাউফলঃ বাউফলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে লক্ষ্যে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ফেব্রুয়ারি) বিকেলে বাউফল উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের পাবলিক মাঠে একটি বিশাল জনসমাবেশে অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। দেশবন্ধু তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

জন সমাবেশে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমারতো কমিটি নাই, কিচ্ছু নাই, আমি একা আর আছে আপনাদের ভালোবাসা।

জন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম জসিম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!