কলাপাড়ায় যুবদল নেতাসহ দুইজনকে হাতু ও রড দিয়ে পি-টি-য়ে জ-খমের অভিযোগ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় যুবদল নেতাসহ দুইজনকে হাতু ও রড দিয়ে পি-টি-য়ে জ-খমের অভিযোগ

কলাপাড়ায় যুবদল নেতাসহ দুইজনকে হাতু ও রড দিয়ে পি-টি-য়ে জ-খমের অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুদ্দিন উদ্দিন হাওলাদার (৩৫) এবং কৃষক ফরিদ হাওলাদার (২৫) কে হাতু ও রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চিংগুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

আহত মাইনুদ্দিন উদ্দিন হাওলাদার জানান, রিয়াজ হাওলাদার, রাসেল খান, রজ্জব খা, সজিব খা, মিরাজ হাওলাদার, তাজিন হাওলাদার, নুরুল আলম হাওলাদার এবং বশির শিকদারের নেতৃত্বে ১৪-১৫ জন লোক তাদের উপর হামলা চালিয়ে হাতু ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!