কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ইটবাড়িয়া একাদশের জয় | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ইটবাড়িয়া একাদশের জয়

কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ইটবাড়িয়া একাদশের জয়

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে জয় পেয়েছে ইটবাড়িয়া একাদশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে লতাচাপলী ইউনিয়ন একাদশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ইটবাড়িয়া একাদশ ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে।

সেমিফাইনাল ম্যাচের উদ্বোধন করেন টুর্নামেন্টের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। খেলা দেখতে মাঠে ভিড় করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকরা। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচ শেষে বিজয়ী দলকে অভিনন্দন জানানো হয়।

আগামী ফাইনাল ম্যাচে ইটবাড়িয়া একাদশের প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল ম্যাচটি জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!