গলাচিপায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’
গলাচিপায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন

গলাচিপায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় হাতের ফুলে হৃদয় নিংড়ানো ভালবাসা নিয়ে স্মৃতির শহীদ মিনারে মানুষের ঢল। শ্রদ্ধাভরে জাতি স্মরণ করছে মাতৃভাষা বাংলার মর্যাদার লড়াইয়ে প্রাণ দেয়া শহীদদের।

একুশের প্রথম প্রহরে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গলাচিপা উপজেলা প্রাশসন, গলাচিপা থানা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গলাচিপা সরকারি কলেজ, গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা বিএনপি, উপজেলা গণধিকার পরিষদ, গলাচিপা প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম ও বর্ণিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন। ফুল দেয়া শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন, স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণ প্রতি বছর অমর একুশের শহীদ দিবসে মহানভাষা আন্দোলনের সূর্যসন্তানদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার অধিকার আদায়ে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়েছিল সালাম, বরকত, রফিক ও শফিকসহ বাংলা মায়ের সেরা সন্তানরা। ভাষা শহীদদের পবিত্র রক্তের সাথে মিশে আছে বাঙালীর জাতীয় মুক্তিসংগ্রামের গৌরবগাঁথা। ’৫২-এর একুশে ফেব্রুয়ারিতে বাংলার ছাত্রসমাজ আত্মদান করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। রক্তরাঙা অমর একুশে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্যদিয়ে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আসনে আসীন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!