বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে পশ্চিম রজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।

ফাইনাল খেলায় মাহিয়ান এক্সপ্রেস ও শাওন একাদশ অংশগ্রহণ করে। খেলায় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব আব্দুল মোঃ সোবাহান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ, চাকামইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফর হাওলাদার, কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড সভাপতি মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জসিম হাওলাদার, উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য মোঃ জহিরুল ইসলাম মুন্সী, টিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য তৈয়ব আলী হাওলাদার, ক্রিকেট টুর্নামেন্ট আহ্বায়ক মোজ্জাম্মেল হাওলাদার ও স্থানীয় আলম পল্লানসহ অনেকে।

সাবেক ছাত্রনেতা ও ক্রিকেট টুর্নামেন্ট’র গাজী মোঃ রুবেল বলেন,”ক্রিকেট তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, টুর্নামেন্টটি যুব সমাজের মধ্যে খেলাধুলার চেতনাকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!