কলাপাড়ায় অটোবাইক চালকের গ-লা’য় ফা-‘স দেওয়া লা-শ উদ্ধার | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
কলাপাড়ায় অটোবাইক চালকের গ-লা’য় ফা-‘স দেওয়া লা-শ উদ্ধার

কলাপাড়ায় অটোবাইক চালকের গ-লা’য় ফা-‘স দেওয়া লা-শ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সোহেল সিকদার (৩৭) নামের এক অটোবাইক চালকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ভোরে পৌর শহরের বাদুরতলী স্লুইস এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহেল পটুয়াখালী জেলার বদরপুর গ্রামের গনি সিকদারের ছেলে।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল কলাপাড়া পৌর শহরে অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি বাদুরতলী স্লুইস এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে পারবারিক বিষয় নিয়ে তার ঝগড়া হয়। রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। স্ত্রী সুমি বেগম সেহরি খাওয়ার জন্য ওঠে স্বামী সোহেলকে দেখতে না পেয়ে খোজতে থাকেন । এক পর্যায়ে পাশের রুমে গিয়ে সোহেলকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। সুমির ডাক চিৎকারে স্থানীয়রা এসে সোহেলকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!