কলাপাড়ায় বড় জামে মসজিদের কমিটি গঠন; সভাপতি ইউএনও, সম্পাদক হাজী হুমায়ুন সিকদার | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
কলাপাড়ায় বড় জামে মসজিদের কমিটি গঠন; সভাপতি ইউএনও, সম্পাদক হাজী হুমায়ুন সিকদার

কলাপাড়ায় বড় জামে মসজিদের কমিটি গঠন; সভাপতি ইউএনও, সম্পাদক হাজী হুমায়ুন সিকদার

মেজবাহউদ্দিন মাননুঃ কলাপাড়ার ঐতিহ্য বড় জামে মসজিদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে নবগঠিত কমিটি ঘোষণা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।

এতে সভাপতি হিসাবে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম রয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহসভাপতি হয়েছেন কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। সহসাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, কোষাধ্যক্ষ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শফিকুল হক পনির। এছাড়া মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. সাঈদুর রহমান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আযাদ, মুসল্লী আলহাজ শাহজাহান গাজী, আলহাজ জহিরুল হক গাজী, আবদুল মালেক খান সদস্য হয়েছেন। মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম বলেন, অন্যায়ভাবে যারা বড় জামে মসজিদের জমির মালিক হয়েছেন তা উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। মসজিদের সকল সম্পত্তি মসজিদের নিয়ন্ত্রনে আনা হবে।

সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদার বলেন, ‘ শতভাগ সততার সঙ্গে তিনি এই দায়িত্ব পালন করবেন। যদি না পারেন তাইলে পদত্যাগ করে চলে যাবেন। সাধারণ মুসল্লীরা এসময় নবগঠিত কমিটিকে স্বাগত জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!