সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সিভিক ফোরামের অংশগহণে বিদ্যমান জলবায়ু নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কলাপাড়ায় সিভিক ফোরামের অংশগহণে বিদ্যমান জলবায়ু নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সিভিক ফোরাম সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশে বিদ্যমান জলবায়ু নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন সোমবার বেলা ১১ টায় কলাপাড়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ প্রকল্পের উদ্যোগে উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়নাধীন ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক হুমায়ুন কবির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিক ফোরাম সভাপতি ইউপি চেয়ারম্যান মাহবুব আলম বাবুল, সিপিপি টিম লিডার শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পরিবেশ সংগঠক মর্জিনা বেগম, দুলালী বেগম, ইউপি মেম্বার মাহবুবা আক্তার মালা প্রমুখ।

মূল বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার আশিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি মবিলাইজর সোনিয়া আক্তার। ওরিয়েন্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ্জামান খান। ওরিন্টেশনে সিভিক ফোরামের দায়িত্ব কর্তব্য, বাংলাদেশের বিদ্যমান জলবায়ু নীতিমালা পর্যালোচনা করা হয়। জলবায়ূ অভিযোজন কৌশল এবং দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে কমিউনিটি সদস্য এবং অংশীদারদের সচেতন করা, কমিউনিটি অভিযোগ নিষ্পত্তি করা বিষয় তুলে ধরে ব্যাপক আলোচনা করা হয়েছে। জলবায়ূর পরিবর্তনজনিত সমস্যা নিয়ে উপস্থিত সবাই উৎকন্ঠা প্রকাশ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!