সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর রহস্যজনক মৃ-ত্যু, তদন্ত করছে পুলিশ

কলাপাড়ায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর রহস্যজনক মৃ-ত্যু, তদন্ত করছে পুলিশ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মনিরা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী রহস্যজনকভাবে মারা গেছে। শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরা ওই গ্রামের মোঃ সবুজ মোল্লার মেয়ে। সে নমোরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কীভাবে মৃত্যু হলো?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মনিরাকে বাড়িতে রেখে তার মা-বাবা পার্শ্ববর্তী গ্রামে নানাবাড়িতে যান। পরে বিকেলে এক প্রতিবেশী নারী তাদের বাড়িতে গিয়ে দেখতে পান, মনিরা ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

পুলিশের বক্তব্য

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, “এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের অনেকে ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!