কলাপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে কু-পি’য়ে জ-খ’ম | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
কলাপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে কু-পি’য়ে জ-খ’ম

কলাপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে কু-পি’য়ে জ-খ’ম

আপন নিউজ অফিসঃ পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কলাপাড়ায় এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার সিক্স লাইন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত যুবকের নাম তানজিল মুন্সী (২০)। তিনি উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রজপাড়া গ্রামের মোঃ নাসির মুন্সীর ছেলে।

তানজিল মুন্সী জানান, একই এলাকার সোহাগ জোমাদ্দারের কাছে দুই হাজার টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিন ধরে টাকা চাইলে সোহাগ তাকে ঘোরাতে থাকেন। সোমবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে কলাপাড়ায় আসার পথে সিক্স লাইন এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা সোহাগ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!